১৫ ফেব্রুয়ারি ২০১২ - ২০:৩০

করাচীর ‘মাসুমীন’ মসজিদের পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম মাওলানা সেদাকাত হুসাইন বাড়ীতে ফেরার পথে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘হুজ্জাতুল ইসলাম মাওলানা সেদাকাত হুসাইন’ ছিলেন করাচী’র ‘হাসান কলোনী’তে অবস্থিত ‘মাসুমীন’ মসজিদের পেশ ইমাম, তিনি আজ (বৃহস্পতিবার, ১৬ই ফেব্রুয়ারী) মোটরসাইকেল আরোহী ২ সন্ত্রাসী’র হামলায় শহীদ হয়েছেন।

করাচী’র লিয়াকত আবাদ এলাকায় অবস্থিত তার বাড়ীতে ফেরার পথে তিনি তাকফিরী সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ নিয়ে চলতি মাসে পাকিস্তানে ৩ জন শিয়া শহীদ হল।

এদিকে গতরাতে (১৫ই ফেব্রুয়ারী) করাচী’র আনচোলী অঞ্চলে একজন শিয়া যুবক (বৃটেনের সাথে সম্পৃক্ত) ‘হিজবে মুত্তাহিদে কওমি মুভমেন্টে’র সদস্যদের হামলার শিকার হয়েছে। হামলাকারীরা ঐ যুবককে ব্যাপক মারধর করে।

উল্লেখ্য, করাচীর আশুরা অঞ্চলে অবস্থিত ওয়াহাবীদের একটি মাদ্রাসা হতে বাইরের উদ্দেশ্যে গুলি বর্ষন করা হয়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।#